ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ২ কুখ্যাত জলদস্যু আটক

হাতিয়ায় ২ কুখ্যাত জলদস্যু আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


হাতিয়ায় ২ কুখ্যাত জলদস্যু আটক


নোয়াখালী:
হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের বয়ার চর টাংকির ঘাট এলাকার কুখ্যাত ডাকাত আব্দুর রব ডাকাত (৫৪) ও তার সহযোগী আহছান উলল্যা (৫২)কে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।শনিবার রাতে স্থানীয় বয়ারচর টাংকির ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করেছে চেয়ারম্যান ঘাট নৌ পুলিশ। রবিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, শনিবার রাতে স্থানীয় বয়ারচর হরনী ইউনিয়নের টাংকির ঘাট এলাকায় দেখে অবরুদ্ধ করে। পরে এলাকাবাসী সংবাদ দিলে বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌ পুলিশ এসে তাকে আটক করে।
৫ আগষ্টের পর রামগতির প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়ায় গরু চুরি, মানুষের বাড়ীঘর লুট সহ নানা অপকর্মে তারা জড়িত থাকার অভিযোগ করেছে বয়ারচর টাংকির ঘাট এলাকাবাসী। তার আটকে রবিবার দুপুরে স্থানীয় জনতা আনন্দ মিছিল বের করে।

তাদের বিরুদ্ধে রামগতি ও হাতিয়া থানায় ডাকাতী হত্যা লুট সহ প্রায় ত্রিশটির মত মামলা রয়েছে। রবিবার বিকালে আইনগত প্রক্রিয়া শেষ করে তাদেরকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে হাতিয়া থানা পুলিশ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, আব্দুর রব ও তার সহযোগী আহছান উলল্যাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রামগতি ও হাতিয়া থানায় বেশ কিছু মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:০০   ২৭০ বার পঠিত  |