ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

ভোলা: চরফ্যাসনে চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্বাস পাটওয়ারীকে রাতের আধঁরে আটকে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সংলগ্ন সদর রোডে এ মানববন্ধন করেন মানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারে দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদ সিকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্য হামলাকারী সন্ত্রাসী জামালসহ সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। তা না হলে তারা তাদের বিক্ষোভ মিছিল ও অন্যান্য কর্মসূচি অব্যহত থাকবে।
উলেখ্য- গত মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে দক্ষিণ আইচা থানার সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকার মুজাহার তালুকদার বাড়ীর কাছে জামাল উদ্দিন নামের এক স্থানীয় যুবক ও তার দলবলসহ আব্বাস পাটওয়ারীকে আটক করে গলায় গামছা পেছিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

এলাকার লোকজনের ডাক চিৎকারের পর আশপাশের মহিলারাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।প্রথমে তাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। আব্বাস পাটওয়ারী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রোববার আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী হয়ে জামাল উদ্দিন সহ ১০ জন আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী মামলা করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৩:২৫   ২৬৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ