ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় মিলেছে

মানিকগঞ্জে উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় মিলেছে


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


 

মানিকগঞ্জে উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় মিলেছে
ঢাকা: মানিকগঞ্জের সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনে এক নারীর লাশ উদ্ধারের পরেরদিন তার পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। সে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে বসবাস করতেন বিউটি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে সন্তান।

রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি জানান, সদর উপজেলার সড়কের পাশ থেকে কাটুনের ভিতরে নারীর লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তে আইন -শৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত পরিচয় নিশ্চিত করা হয়। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে কার্টনবন্দী অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:২০   ২৩৭ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ