ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নাজিরগঞ্জে বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম

নাজিরগঞ্জে বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


নাজিরগঞ্জে বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম

পাবনা: সুজানগরে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর সংলগ্ন গোয়ারিয়া বাজার এলাকায় শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আলম শেখ, হেলাল প্রাং, আলাউদ্দিন প্রাং ও নজরুল ইসলামসহ আহত অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত বিএনপি নেতা আলম শেখ শনিবার রাতেই স্থানীয় এলাকার প্রতিপক্ষ জুলহাস, আহনাফ, ইসলাম, সালাম মন্ডল, শামসু মন্ডল, হাফিজ মন্ডল, মালেক, গোনাই ও নাছিমকে অভিযুক্ত করে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুজানগর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৯   ৩৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ