ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে কেন্দ্রীয় বিএনপি নেতা মুনির হোসেনের ঈদ পরবর্তী গণসংযোগ

বাউফলে কেন্দ্রীয় বিএনপি নেতা মুনির হোসেনের ঈদ পরবর্তী গণসংযোগ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


 

বাউফলে কেন্দ্রীয় বিএনপি নেতা মুনির হোসেনের ঈদ পরবর্তী গণসংযোগ

পটুয়াখালী: পটুয়াখালী-২ বাউফল আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে ঈদ পরবর্তী বাউফলের গনসংযোগ করেছেন। তিনি বাউফলের কাছিপাড়া,কালিশুরি,কনকদিয়া,বগা,সূর্যমনি,নওমালা বাউফল পৌর শহরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।এতে পৌরশহর সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।গতকাল কয়েকদিন ধরে কেন্দ্রীয় বিএনপি নেতা মুনির হোসেন পৌর শহরের বিভিন্ন জায়গায় বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারের দোকান পাঠে সাধারন মানুষের সাথে গণসংযোগ করে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি জাতীয়তাবাদি দল বিএনপির সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নির্দেশনা ৩১ দফা বাস্তবায়নের আহবান জানান সকল নেতাকর্মীদের। তিনি আরো বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা
ছাত্র -জনতার আন্দোলনে ৪ আগস্ট পালিয়ে গেছে। আজ দেশের মানুষ শোষন,নির্যাতন,লুটপাট থেকে মুক্তি পেয়েছে। আগামীদিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির আদর্শনীতিকে মেনে চলতে হবে।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধা,সিনিয়র যুগ্ন আহবায়ক গনি শিকদার,সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর বিএনপরি সদস্য সচিব এ,টি,এম মিজানুররহমান,উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. ইউনুছ মৃধা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুররহমান,সদস্য সচিব প্রভাষক নাইমুল ইসলাম তারেক, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম,নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ব্যাটন তালুকদার,সাধারন সম্পাদক কেএম আনোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক নওমালা ইউনিয়ন যুবদলের সভাপতি সহকারি অধ্যাপক মো. ইউসুফ আলম সেন্টু,মৎস জীবি দলের নেতা মো. টিপু ,যুবদল,ছাত্রদল,শ্রমিকদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এল/আর

 

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৫   ৫১৭ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ