![]()
পটুয়াখালী: বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নওমালা ইউনিয়নের সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন বিশ্বাসকে ডেভিল হান্ট অপরেশনে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার রাতে পটুয়াখালী থেকে তাকে জেলা ডিবি আটক করে রাতেই বাউফল থানায় হস্তান্তর করে। রোববার সকালে তাকে ডেভিল হান্ট অভিযানে আটক দেখিয়ে পটুয়াখালী কোর্টে শোপর্দ করেন।
এ বিষয় আটক কামাল হোসেন বিশ্বাস জানায়,তার বিরুদ্ধে কোন মামলা নেই। সে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন,তাকে চলমান অভিযানে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৫ ৪৭৬ বার পঠিত | ● গ্রেফতার ● বাউফল ● সম্পাদক ● সাংগঠনিক