ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

পাবনা: সুজানগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুজানগর ইউসিসিএ লিমিটেডের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) সভাপতি ইয়াকুব আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অপিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দারিদ্র্য দূরীকরণে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার সমবায়ীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন হচ্ছে। সরকারের গৃহীত উদ্যোগ সফল করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৪   ৫০১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ