ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জের সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল

কালীগঞ্জের সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কালীগঞ্জের সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল

গাজীপুর: ফিলিস্তানি গাজার ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক সংহতি জানিয়ে কালীগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সোমবার সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে স্লোগান ছিল তুমি কে আমি কে ফিলিস্তানি, ফিলিস্তানি। গাজার ওপর হামলা কেন জাতিসংঘ জবাব দে, ইসরায়েলের পণ্য বর্জন, বর্জন। এই সব স্লোগানে বিক্ষোভ মিছিল মুখরিত ছিল।

এন/আর

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১১   ১৭৪ বার পঠিত  |