ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অবৈধভাবে বালু উত্তোলন, চার লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন, চার লাখ টাকা জরিমানা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


অবৈধভাবে বালু উত্তোলন, চার লাখ টাকা জরিমানা

ফরিদপুর: আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে দেড় হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয় এবং প্রায় ১ লাখ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়।
রোববার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতী পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ভ্রম্যমাণ আদালত বসিয়ে এই অর্থদ- দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান।
উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সীকে এ অর্থদ- প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/এস

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩১   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ