![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা সদরে যৌথ ভাবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ সোমবার (৭ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এবং ক্যাপটেন সালমান ও থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমের সহযোগিতায় অভিযানে ভূঞাপুর - তারাকান্দি - ভূঞাপুর - যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
দীর্ঘ দিন যাবৎ ভূঞাপুর - তারাকান্দী ও ভূঞাপুর - যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট নির্মাণ করে রাস্তা দখল এবং যানজটের সৃষ্টি করছে।
এছাড়া প্রকাশ্যে ধুমপানের অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজা মিয়াকে ১ হাজার ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুলাল ড্রাইভারকে ২ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় মহির উদ্দিন জানান, সড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট করার ফলে আমাদের পায়ে হাটার কোনো পথ নাই ।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দোকান মালিকদের বারবার নোটিশ প্রদান করা সত্বেও তারা দোকান সরিয়ে না নেয়ায় এ অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, জনগনের দাবির প্রেক্ষিতে এবং সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট তৈরী ও জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা চলমান থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৩:০০ ১৯৯ বার পঠিত | ● অবৈধ ● অভিযান ● উচ্ছেদ ● দোকানপাট ● ভূঞাপুর