ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে ভেসে এলো বড় আকৃতির সামুদ্রিক কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বড় আকৃতির সামুদ্রিক কচ্ছপ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে এলো বড় আকৃতির সামুদ্রিক কচ্ছপ

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো বড় আকারের একটি মৃত সামুদ্রিক কচ্ছপ  বড় আকৃতির এই কচ্ছপটিকে প্রথম দেখতে পান পর্যটকরা। খবর পেয়ে আশপাশের জেলেরা ও কৌতূহলী লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা জানান, কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। তাদের ধারণা, এটি মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, কচ্ছপটি সম্ভবত অলিভ রিডলি (Olive Ridley Sea Turtle) প্রজাতির। বৈজ্ঞানিক নাম ‘Lepidochelys olivacea’। এই প্রজাতির কচ্ছপ বিশ্বব্যাপী হুমকির মুখে রয়েছে এবং এটি আইইউসিএন রেড লিস্টে ‘Vulnerable’ হিসেবে তালিকাভুক্ত। এরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় সাগরে বাস করে এবং প্রতিবছর সৈকতে এসে ডিম পাড়ে। বাংলাদেশে কক্সবাজার এবং কুয়াকাটা উপকূলীয় এলাকায় এদের মাঝে মাঝে দেখা যায়।
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সামুদ্রিক কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সমুদ্র দূষণ, জেলেদের জালে আটকে পড়া এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামী রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামী হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না। সবচেয়ে স্পষ্ট পার্থক্য হলো প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং নারীদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।

এন/এস

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৬   ৩০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ