ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

কাউখালীতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কাউখালীতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর: কাউখালীতে ৭ এপ্রিল সোমবার বেলা এগারোটায় উপজেলার বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। কাউখালী উপজেলা জামায়াতের ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, জামায়াতে নেতা গাজী আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে উপজেলা সদরের মারকাযুল কুরআন কারিমিয়া মাদ্রাসা উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আলী হোসাইন, হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ প্রমুখ। মানববন্ধনে উক্ত প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৩৫   ১০৭ বার পঠিত  |