ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন

মনপুরায় নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


মনপুরায় নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন
ভোলা: মনপুরায় নিহত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাসেদ’র বাবা-মায়ের খোঁজ খবর, কবর জিয়ারত ও নগদ অর্থ প্রদান করলেন কেন্দ্রিয় যুবদল’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় বেড়িবাঁধের কাজে অনিয়মে বাধা দিতে গিয়ে হামলায় নিহত রাসেদ এর বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।

এসময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। রাসেদ এর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান নেতা কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দলোন করেছেন। দীর্ঘ সংগ্রাম করা নেতা কর্মী আহত বা নিহত হলে আমার নেতা খুব কষ্ট পান ।

এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা রফিকুল ইসলাম মিল্টন , জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল্লাহ,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস আলী রাহুল,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভোলা জেলা বিএনপি সদস্য ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজ উদ্দিন পলবান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, যুগ্ন আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহব্বায়ক ইকরাম কবির, সদস্য সচিব সাহাদাতুল ইসলাম শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,গত ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া নুরউদ্দিন মার্কেট এর পূর্ব পাশে বেড়িবাধের কাজের অনিয়ম এর প্রতিবাদ করতে গিয়ে আওয়ামীলী সদস্য গিয়াসউদ্দিন মিঝি সহ তার অনুসারিরা রাসেদ সহ ৪জনের উপর হামলা করে গুরুতর আহত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাসেদকে ঢাকা নেওয়ার পথে মারা যান । পরে এ ঘটনায় জড়িত ৪ জন কে গ্রেপ্তার করে মনপুরা থানা পুলিশ।

এন/এস

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৪   ১৬৩ বার পঠিত  |                  







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ