ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

কলাপাড়ায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

পটুয়াখালী: কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের প্যাদার হাটে ফেয়ার প্রাইজের চাউল নিতে এসে সড়কে প্রান গেল ব্যাটারি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর হাওলাদারের।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, আজ বুধবার সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইজের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৭:২১:৪৮   ৩৭৩ বার পঠিত  |