ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ৩৪৭৪,দাখিলে ৪৩১ জন

পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ৩৪৭৪,দাখিলে ৪৩১ জন


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ৩৪৭৪,দাখিলে ৪৩১ জন

ঠাকুরগাঁও: আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৯০৫ পরীক্ষার্থী এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা দিতে বসছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪১২ জন, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৫৩ জন, জাবরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৮জন, ভোমরাদহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭০ জন, পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২৯৬ জন, বিশমাইল টেকনিক্যাল ও কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনালের ভেন্যু কেন্দ্র আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫৫ জন।এছাড়া পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৩১ জন।
বুধবার বিকেল উপজেলা পরিষদ অডিটোরিয়েমে ৭টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, সহকারি সচিব ও কক্ষ পরিদর্শকদের নিয়ে সভা করেছেন উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ্।
নকল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে পরীক্ষা নিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ্ জানান।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৭   ১৮৯ বার পঠিত  |