ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা ৪ টি ভ্যেকু জব্দ

যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা ৪ টি ভ্যেকু জব্দ


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


 

টাঙ্গাইল: ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করে যৌথবাহিনী। পরে আটককৃতদের মধ্যে ৫ জনকে একমাস করে কারাদ ও ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যমুনা সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাদ-প্রাপ্তরা হলেন, উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে উসমান (৪০), মৃত হায়দারের ছেলে দিলদার হোসেন (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত সাত্তারের ছেলে বাদশা (৩৬), লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩২), জালাল উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৮) পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)। এদিকে আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এ সময় থানার মেইন গেইট বন্ধ রেখে পকেট দরজা খুলে রেখে লোকজনের যাতায়াত সীমিত রাখা হয়।

জানা গেছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোন করে ট্রাকযোগে বিক্রি করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এতে বালু উত্তোলনে জড়িত ৭ জনকে আটক জেল দেয়া হয়। এ সময় ২৮ হাজার ৮৫০ টাকা ও ৪টি ভ্যেকু জব্দ করা হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৯   ৩৪০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ