![]()
পটুয়াখালী: লঞ্চ থেকে নদীতে পরে যাওয়ার চারদিন পরে আবুল কালাম মৃধা নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চাদপুরের মেঘনা নদীর বালুর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মৃতের ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে তার মরদেহ উদ্বার করে।
জানাগেছে, গত ৭ এপ্রিল রাতে তিনি বাউফলের কালাইয়া টু ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যান।
আবুল কালামের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে। তার পিতার নাম হাসেম মৃধা। তিনি চট্রগ্রামে একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরী করতেন।
নিখোঁজ আবুল কালাম আজাদের একমাত্র ছেলে তাওসিফ হোসেন জানান, তার বাবা সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা হয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্য কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে উঠেন। মধ্য রাত তিনি লঞ্চের কার্নিশে হাটঁহাঁটি করার সময়ে চাঁদপুর জেলার নীলকমল উপজেলার মাঝের চর পয়েন্টে মেঘনা নদীতে পরে যান।
এরপর চাঁদপুর ফায়ারসার্ভিসের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান কাজ চালিয়েও তার হদিস করতে পারেননি।
এই ঘটনার চারদিন পর জেলেদের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহের অর্ধেক বালুর মধ্যে চাপা পরা ছিল। শুধু মাথা বাইরে ছিল।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:২০:৪২ ১৭৪ বার পঠিত | ● উদ্ধার ● পটুয়াখালী ● বাউফল ● মরদেহ