ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার • পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ • পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি • চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল • প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চারদিন পর মরদেহ উদ্ধার

চারদিন পর মরদেহ উদ্ধার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


 

চারদিন পর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: লঞ্চ থেকে নদীতে পরে যাওয়ার চারদিন পরে আবুল কালাম মৃধা নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চাদপুরের মেঘনা নদীর বালুর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মৃতের ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে তার মরদেহ উদ্বার করে।

জানাগেছে, গত ৭ এপ্রিল রাতে তিনি বাউফলের কালাইয়া টু ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যান।

আবুল কালামের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে। তার পিতার নাম হাসেম মৃধা। তিনি চট্রগ্রামে একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরী করতেন।

নিখোঁজ আবুল কালাম আজাদের একমাত্র ছেলে তাওসিফ হোসেন জানান, তার বাবা সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা হয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্য কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে উঠেন। মধ্য রাত তিনি লঞ্চের কার্নিশে হাটঁহাঁটি করার সময়ে চাঁদপুর জেলার নীলকমল উপজেলার মাঝের চর পয়েন্টে মেঘনা নদীতে পরে যান।

এরপর চাঁদপুর ফায়ারসার্ভিসের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান কাজ চালিয়েও তার হদিস করতে পারেননি।

এই ঘটনার চারদিন পর জেলেদের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহের অর্ধেক বালুর মধ্যে চাপা পরা ছিল। শুধু মাথা বাইরে ছিল।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২০:৪২   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত
● প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
● পটুয়াখালীতে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩২ হাজার, কর্মসংস্থানে যুক্ত ২ লাখ ৪৫ হাজার মানুষ
● দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল



আর্কাইভ