![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষায় দুইটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থী এবং দায়িত্বে অবহেলায় দায়ে পাঁচ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) আরবী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা থেকে তিনজন এবং কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ জনকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ জন কক্ষ পরিদর্শক ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩ জন কক্ষ পরিদর্শককে দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে অব্যহতির আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম জানান, কাঠালিয়ায় দাখিল পরীক্ষায় দু’টি কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থী ও পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
এল/আর
বাংলাদেশ সময়: ১৯:৪৮:১৫ ২৩৪ বার পঠিত | ● অব্যহতি ● কাঁঠালিয়া ● ঝালকাঠি ● পরিদর্শককে ● পরীক্ষার্থী ● বহিস্কার