ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে নানা আয়োজনে বর্ষবরণ

চাটমোহরে নানা আয়োজনে বর্ষবরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


চাটমোহরে নানা আয়োজনে বর্ষবরণ
পাবনা: চাটমোহরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। আয়োজনমালায় ছিলো শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টায় চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে বালুচর খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু খেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় করে খেলা দেখতে। ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু খেলা উপভোড় করেন নানা বয়সী নারী-পুরুষ, শিশুরা। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি’র সাবেক সংসদসহ নেতাকর্মী, সাংবাদিকসহ অন্যান্যরা। শেষে খেলায় অংশ নেয়া দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২৯   ২৭৬ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ