ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মাঝি গ্রেফতার

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মাঝি গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মাঝি গ্রেফতার


পিরোজপুর: জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ চানমিয়া মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়, যেখানে চাঁন মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আওয়ামী কৃষক লীগের পিরোজপুর জেলা সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বিএনপি প্রার্থী শামীম বিন সাঈদী’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য জহিরুল ইসলাম কলিমকে হুমকি ও হামলা চালায়।

পরবর্তীতে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর বিকেলে, চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা চালায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়ির মালামাল লুটপাট করে। তারা কলিমের বৃদ্ধ মায়ের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় জহিরুল ইসলাম কলিম পরিবারসহ ঢাকায় চলে যান।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানায়, ২০১৮ সালের ঘটনায় মামলার পর চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৫   ২৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ