ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » গাছের ডালে ঝুলছিল ইটভাটার শ্রমিকের মরদেহ

গাছের ডালে ঝুলছিল ইটভাটার শ্রমিকের মরদেহ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


গাছের ডালে ঝুলছিল ইটভাটার শ্রমিকের মরদেহ

নেত্রকোনা: কলমাকান্দায় একটি পিতরাজ গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় বাবু (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়। বাবু একই গ্রামের পুরাতন পাড়ার মো. রাজু মিয়ার ছেলে। সে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু গত শুক্রবার ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৯ টার দিকে মুন্সিপুর গ্রামের একটি পিতরাজ গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় বাবুর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হয় বাবুর বাড়িতে ও পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৪   ১৮৫ বার পঠিত  |