ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম
অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে তরুণ উদ্যোক্তাদের পেছনে ছুটছে বিনিয়োগকারীরা প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন কোটি শ্রোতার প্রিয় মুখ ভাইরাল ভিডিও, গুজব নাকি দারিদ্র্য—স্পেন সীমান্তে হঠাৎ কেন অভিবাসনপ্রত্যাশীদের ঢল নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি ইংলিশ প্রিমিয়ার লিগ: সবচেয়ে ধনী ফুটবল, সবচেয়ে দরিদ্র বাজেট হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর? প্রধানমন্ত্রী না চাইলে সরকারের সবাই দুর্নীতিতে জড়ায় কীভাবে: বিরোধীদলীয় নেতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

নেত্রকোনা: কলমাকান্দায় চতুর্থ শ্রেণিতে মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার সকালে মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠিয়েছেন। মোজাম্মেল হোসেন উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে ওই ছাত্রী মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে ১৩০ টাকা নেয়। মাদ্রাসায় যাওয়ার পথে মোজাম্মেল হোসেনের দোকান থেকে ১০টাকার দামের একটি কলম কিনে মনের ভুলে বাকী টাকা দোকানে ফেলে রেখে চলে যায়। কিছুসময় পর ফেলে আসা টাকা আনতে পুনরায় মোজাম্মেলের দোকানে যায় ওই ছাত্রী। এসময় মোজাম্মেল বলেন দোকানে টাকা নেই। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা আনতে। পরে সে মোজাম্মেলের বাড়িতে টাকা আনতে যায়।

এসময় মোজাম্মেল ওই ছাত্রীর পিছু নেন। সে ঘরে প্রবেশ করতেই মোজাম্মেল ঘরের দরজা বন্ধ করে হাত-মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করেন। পরে ১৭ ও ১৯ জানুয়ারি চাকু দিয়ে ভয় দেখিয়ে পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মোজাম্মেল। আর এ ঘটনাটি কাউকে বললে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান মোজাম্মেল। এরপর থেকে ওই ছাত্রী মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিলনা। কেন সে মাদ্রাসায় যেতে চায়না এর কারণ তার মা জানতে চাইলে কয়েকদিন পর বিষয়টি সে তার মার কাছে খুলে বলে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার সকালে এক ছাত্রীর বাবা বাদী হয়ে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই মোজাম্মেল হোসেনকে আটক করে দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৩৬   ২১৫ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ