ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

মধ্যনগর প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


মধ্যনগর প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ: মধ্যনগরে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত যুবক মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মিস্টার নূর (২৪)।

সোমবার দিবাগত রাতে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। কয়েক দিন আগে ওই মেয়ের ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই যুবক। ছবি পোস্ট করার পরে মেয়ের পরিবার মামলা করবেন বলে জানায়। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে দুই পরিবারের লোকজন আলোচনায়ও বসেছিলেন। তবে মেয়ের পরিবার মিমাংসা করতে রাজি হননি, তারা মামলা করবেন বলে জানিয়ে দেন। আলোচনা শেষে দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর রাতে ওই যুবককে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন, পরে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ নিচে নামায়।

মধ্যনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৪১   ৭৩৭ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ