![]()
পটুয়াখালী: কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ও চারটি দোকান পুড়ে ছাই। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা এতে প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাহারা উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এতে ক্ষতিগ্রস্ত হয় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ও চারটি দোকান। পুড়ে ছাই হওয়া ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আব্দুল হকের মোদি মনোহরী দোকান, জালাল হাওলাদারের কীটনাশক ও বীজ ভান্ডার, শাহাদাত পাহলান এর মোদী ও হোটেল।
এ সময় খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট তেগাছিয়া বাজারে ছুটে যায়। তাদের এবং কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয়দের নিরলস প্রচেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, ‘‘ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’’ তবে সুত্রে প্রাথমিকভাবে ধারণা করা হয় এ অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিটে হয়ে থাকতে পারে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:০১:৪৬ ২৪৫ বার পঠিত | ● অগ্নিকাণ্ড ● কালাপাড়া