ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ফিলিস্তিনীদের ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনীদের ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


ফিলিস্তিনীদের ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল

বরিশাল: ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বরোচিত হত্যার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ার পশ্চিম বাগধা প্রবাসী জনসেবা সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধার কল্লোল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে কল্লোল মাঠে এসে শেষ হয়।

পরে আলহাজ্ব নুর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি মো.মইনুল ইসলাম, বাগধা ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, আলহাজ্ব সুলতান আহম্মেদ তালুকদার, মো.আবুল হাসান তালুকদার, ইউপি সদস্য মো.রুস্তুম মিয়া, সাবেক ইউপি সদস্য আ.রহিম সরদার, কারী মোহাম্মাদ শাহজাহান বখতিয়ার, হাফেজ মো.মিরাজুল ইসলাম, স্থানীয় মো.দেলোয়ার হোসেন, মো.ইলিয়াস হোসেন, মো.আহসান খান আপাং, পশ্চিম বাগধা প্রবাসী জনসেবা সংগঠনের সহ-সভাপতি মো.জহিরুল মিয়া, কোষাধ্যক্ষ মো.জাকির হোসেন মোল্লা ও মো.মিলন মিয়া প্রমুখ।

বক্তারা, ইসরাইলী পন্য ব্যবহার নিষিদ্ধ এবং ফিলিস্তিনীতে নারী ও শিশুদের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাগধা নেছারিয়া সামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মো.মইনুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:২২   ২৫৬ বার পঠিত  |