ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বরগুনা: তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামে এক কিশোরীর মৃত্য হয়েছে। মরিয়ম ওই গ্রামের মো. ফারুক আকনের মেয়ে। সে নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার সকাল পৌনে ৮টার সময় স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী ফুফু নিজ বাড়ির পুকরের পানিতে গোসল করতে যায়। মরিয়ম ঘাটলায় দাড়ানো মাত্র পাঁকা ঘাটের শেওলায় পা পিছলে পানির অনেক গভীরে তলিয়ে যায়।

তার সাথে যাওয়া মিম দৌড়ে ঘওে খবর পৌছানো মাত্র বাড়ির লোকজন পানিতে খোজাখুজির পর মরিয়মকে উদ্ধার করে সকাল পৌনে ১০ টার সময় আমতলী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়া আসার পর জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান মরিয়মকে মৃত্যু ঘোষনা করেন।
মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার ফুফু মিমকে নিয়ে পুকুরের পাঁকা ঘাটে গোসল করতে যায়। এসময় সে পা পিছলে পােিনত তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না। মরিয়ম এবং মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৬   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ