ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে মাশরুম চাষ

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে মাশরুম চাষ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


 

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে মাশরুম চাষ


পটুয়াখালীঃ
বাংলাদেশের আবহাওয়া মাশরুম চাষের জন্য উপযোগী হওয়ায় পটুয়াখালীর কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম চাষ। পুষ্টিগুণে ভরপুর মাশরুম এখন নিত্য খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে।

 মাশরুমে উচ্চমাত্রায় আঁশ, ভিটামিন বি, সি, ডিসহ কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী উপাদান এবং পটাশিয়ামসমৃদ্ধ এই খাদ্য উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প জমি ও স্বল্প বিনিয়োগে অধিক ফসল চাষ করা সম্ভব হওয়ায় নতুন উদ্যোক্তারা মাশরুম চাষে বেশি আগ্রহী হচ্ছেন। বর্তমানে পটুয়াখালীতে প্রতিকেজি মাশরুম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

পটুয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাশরুম চাষকে জনপ্রিয় ও লাভজনক করতে সরকার প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করছেন। নতুন উদ্যোক্তারা যেন সহজে চাষ শুরু করতে পারেন, সেজন্য উন্নত জাতের বীজ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সদর উপজেলার স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন মানিক সখের বসে তার বাড়ির একাংশে মাশরুম চাষ শুরু করেন। বর্তমানে তার কাছে এটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

তিনি আরও জানান, কৃষি বিভাগের সহায়তায় প্রশিক্ষণ গ্রহণ করে চাষের কৌশল শিখেছেন। বর্তমানে প্রতিদিন তার খামার থেকে তাজা মাশরুম সংগ্রহ করছেন স্থানীয় ক্রেতারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে মাশরুম চাষ এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বাজারের চাহিদা বৃদ্ধি এবং সরকারি সহযোগিতার ফলে পটুয়াখালীতে মাশরুম চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন তারা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪০:১৬   ১৬৩ বার পঠিত  |