ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর গাজা-লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর গাজা-লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


 

ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর গাজা-লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভোলা: দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা উপলক্ষে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহন কেন্দ্রিয় ঈদগাঁও থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে শেষ হয়। এরপর হাফিজ উদ্দিন এভিনিউতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা হেফাজত ইসলামির আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল হক, ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।

লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৩   ২২৪ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ