ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ

সালথায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


 

সালথায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ

ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করেছে সালথা উপজেলা ও সালথা কলেজ ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা এসব উপকরণ বিতরণ করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদল নেতা আনিচুর রহমান তাজুল, সাইফুল আলম, রেজাউক হক রাজ, মেহেদী হাসান সোহাগ সালথা কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ রাকিব, তানভীর হাসিব, সোহেল মাতুব্বর, লিমন হোসেন, মুরাদ হোসেন, মাসুম বিল্লাহ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নাঈম মুন্সী, প্রমুখ।

নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে ছাত্রদল তার মানবিক দায়িত্ব পালনের একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন। আমাদের এই আয়োজন ছাত্রসমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং ভবিষ্যতেও সালথা ছাত্রদল এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছে।

তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৫৮   ১৯৮ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ