ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আড়াইহাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


আড়াইহাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে স্থানীয় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোলার সমর্থিত নেতাকমীরা এ ঝটিকা মিছিল বের করে।
শনিবার বিকেল চার দিকে খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজার এলাকা থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে চম্পকনগর, তেতৈলা, তাতুয়াকান্দা, ইসলামপুর হয়ে খাগকান্দা নোয়াপাড়া এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও খাগকান্দা ইউনিয়র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্বাস মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর ছিল। এছাড়াও তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ বিভিন্ন স্লোগান দেয়।
স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় এই মিছিলে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:৪৮   ২৯৩ বার পঠিত  |