ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু

মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু

ভোলা: মনপুরায় আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে ৫ কৃষকের ৮ গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে উপজেলার হাজীরহাট ইনিয়নের চর যতিন গ্রামের মিরাজের গোয়াল ঘরে বজ্রপাতে ৪টি গরু ও উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চার কৃষকের আরো ৪ টি গরুর মৃত্যু হয়।
উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষকরা। মৃত গরুর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ রিয়াজ জানান, ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে হঠাৎ বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে।এ সময় তার গোয়াল ঘরে থাকা দুটি গাভীনসহ আরো দুটি গরুর মৃত্যু হয়। এতে প্রায় তার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়ছে বলে তিনি দাবী করেন।
অপর দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর ১ টি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের ১ টি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাত্তার রাঢ়ীর ১টি গরুসহ মোট ৪টি গরুর মৃত্যু হয়। বজ্রপাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:০০   ১৪২ বার পঠিত  |