ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মনপুরায় ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


মনপুরায় ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ভোলা: অবশেষে ক্যান্সারের সাথে লড়াই করে হার মানলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। শরীরে দুরারোগ্য ক্যান্সার নিয়েও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। তার এই অদম্য বাঁচার আকুতির অবসানে শোকের ছায়া নেমে আসে ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্খি, গুনগ্রাহীসহ সর্বমহলে।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রী অনুপমা দাশ নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।

অনুপমা দাস দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত অনুপমা দাশের স্বামী সোনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীল রতন দাশ। তিনি মৃত্যুকালে-স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষকতাও চালিয়ে গেছেন।

তার মৃত্যুর খবরে উপজেলার সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর শুনে অনেকে তার বাড়িতে ছুটে গেছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন তার প্রাক্তন ছাত্র, সহকর্মি শিক্ষক, শুভাকাঙ্খি, গুনগ্রাহী ও বিভিন্ন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:০৩   ১৩৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ