ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জাতীয়করণের দাবিতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণের দাবিতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


জাতীয়করণের দাবিতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

পটুয়াখালী: জাতীয়করণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সহ-সভাপতি মাও. মো. মোফাজ্জেল হোসেন, সদস্য সচিব মো. রোকনুজ্জামান ও প্রচার সম্পাদক মো. ফোরকানসহ অন্যান্য শিক্ষকরা।
বক্তারা বলেন, সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ হতাশ। আগামী ১২ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, কোড প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, অফিস সহায়ক নিয়োগ এবং প্রাক-ইবতেদায়ী শ্রেণির অনুমোদন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৩   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ