ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সফর আলী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সফর আলী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


সফর আলী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রোববার বিকেলে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্রদল নেতা শান্ত আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

এসময় তারা ,‘ছাত্রলীগ গেলি কই,হই হই রই রই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা , এই ক্যাম্পাসে হবে না’,‘ছাত্রলীগের ঠিকানা,এই বাংলাদেশে হবে না’,‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, “এখনও আড়াইহাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন গুপ্ত পরিচয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে সরকারি সফর আলী কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের কঠিন হুশিয়ারি দিচ্ছে।

৫ তারিখের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের মাধ্যমে তাদের অস্তিত্ব এ দেশ থেকে বিলীন হয়ে গেছে। তাই আবারও যেন সেই পথ তৈরি না হয় তার জন্যে ছাত্রদল ও সাধারণ জনগণ তাদের সন্ত্রাস, নৈরাজ্য শক্ত হাতে প্রতিরোধ করতে সদা প্রস্তুত রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:২১   ১১৩ বার পঠিত  |