ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুর্নীতিবাজ ইউপি সচিবে অপসারণের দাবিতে মানববন্ধন

দুর্নীতিবাজ ইউপি সচিবে অপসারণের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


দুর্নীতিবাজ ইউপি সচিবে অপসারণের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে সদ্য যোগদান করা সচিব মঞ্জুরুল হক ভুইয়াকে দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলি হওয়া অপসারণের দাবিতে মানববন্ধন করেছে জামির্ত্তা ইউনিয়নবাসী।রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নজর আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: আবু সায়েম, যুবদলের রিয়াদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগতদিনে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব থাকা অবস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। স্থানীয়রা দুর্নীতিবাজ সচিবের বিরুদ্ধে ফুসে উঠে ও লিখিত অভিযোগসহ মানববন্ধন করেন। পরে তার বিরুদ্ধে তদন্ত হলে সত্যতা পেয়ে তাকে অপসারণ করা হয়। সেই দুর্নীতিবাজ সচিব আবার বদলি হয়ে জামির্ত্তা ইউনিয়ন পরিষদে যোগদান করেন।

জামির্ত্তাবাসী জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুশতাধিক জনসাধারণ লিখিত দেন। বক্তারা প্রশাসনের কাছে তাকে ওই সচিবের দ্রুত অপসারণের জোর দাবি জানান।মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৭:০৬   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ