![]()
পিরোজপুর: কাউখালীতে নবজাতক শিশুর লাশ উদ্ধার। সোমবার ২১ এপ্রিল বিকালে উপজেলা সদর ইউনিয়নের বাশরী খালে একটি নবজাতক শিশুর লাশ স্থানীয়রা দেখতে পেলে কাউখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি ভাসতে ভাসতে খালের ভেতরে ঢুকে গেছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নবজাতক শিশুর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। লাশের কোন আত্মীয়-স্বজনের খবরা খবর না পাওয়ায় স্থানীয় গোরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০৬:৫৬ ১১২ বার পঠিত | ● কাউখালী ● নবজাতক ● লাশ ● শিশু