ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

পাবনা: চাটমোহরে বিয়ে বাড়িতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।রোববার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ^র মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুনাইগাছা মন্ডলপাড়া গ্রামের শ্রী ফটিক মন্ডল, রুকু মন্ডল, দুর্জয় মন্ডল, সঞ্জয় মন্ডল, লক্ষণ মন্ডল, টুনি মন্ডল, উজ্জ্বল মন্ডল। অন্যদের নাম পাওয়া যায়নি। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, রোববার জালেম্বর গ্রামের হাজরা মন্ডলের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম ছিল। এ সময় বাড়ির পাশেই সিগারেট টানছিলেন এক কিশোর। বিষয়টি দৃষ্টিকটূ দেখায় ওই কিশোরকে এক নারী বকাঝকা করেন।

এই বিষয় নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিশোঠা নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি জানা নেই। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০১:১৭   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ