ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ কৃষক দল নেতা ধরা, অতঃপর…

খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ কৃষক দল নেতা ধরা, অতঃপর…


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ কৃষক দল নেতা ধরা, অতঃপর…

পাবনা: চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউলসহ কৃষক দল নেতা সেলিম হোসেনকে আটক করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে পৌর শহরের জারদ্রিস মোড় এলাকায় ব্যাটারি চালিত চাল বোঝাই অটোভ্যানসহ তাকে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পৌঁছালে সটকে পড়েন সেলিম হোসেন নামের ওই নেতা। তিনি পাশর্^বর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আাহবায়ক ও মৃত আব্দুস সাত্তারের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত চাউল নিলামের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা করেন ইউএনও।

জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০ বস্তা চাউল একটি অটোভ্যানে করে নিয়ে চাটমোহরে বিক্রি করতে আসেন অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম হোসেন। বিষয়টি গোপনে জানতে পেরে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকায় ভ্যানসহ চালের বস্তাগুলো আটক করেন স্থানীয়রা।

চাউলগুলো কোথায়কার এবং কোথায় যাবে স্থানীয়দের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই নেতা। এরপর স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকা থেকে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত চাউল দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

দলীয় পরিচয় নিশ্চিত করে এ ব্যাপারে অভিযুক্ত সেলিম হোসেন বলেন, ‘কার্ডধারীরা আমার কাছে চাউলগুলো বিক্রি করেছে। আমি এই ব্যবসায় নতুন, তাই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে।’

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চাউলগুলো ডিলার কর্তৃক বিক্রি করা হয়নি। চাউলগুলো পাশর্^বর্তী উপজেলার একটি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া। যিনি চাউল নিয়ে এসেছেন তাকে পাওয়া যায়নি। পরে নিলামের মাধ্যমে খোলা বাজারে চাউল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৯   ৪৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ