![]()
বরিশাল: আগৈলঝাড়ায় র্যাব-৮’র মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে একজন নিহত ও র্যাব সদস্যসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-৮’র ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলায় পলাতক ২ জনসহ অজ্ঞাত ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
উপজেলার সীমান্তবর্তী স্থানে সরেজমিন গেলে ঘটনাস্থলে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলে ঘটনার পর থেকে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বরিশাল র্যাব-৮’র মাদক বিরোধী অভিযানে গোলাগুলির সময় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে নিহত সিয়াম মোল্লার(১৮) ও একই গ্রামের খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লার বাড়িতে কোন পুরুষ মানুষ পাওয়া যায়নি। তবে কিছু মহিলা ও শিশুদের দেখা গেলেও তাদের চোখে মুখে আতংকের ছাপ লক্ষ্য করা গেছে। ভয়ে তারা কেউই মুখ খুলছে না।
এসময় নিহত সিয়াম মোল্লার চাচাত বোন কলেজ ছাত্রী মীম আক্তার জানান, সিয়াম মোল্লা কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সোমবার সিয়াম মোল্লা সারাদিন ঘরেই ছিল। বিকেলে মামাত ভাই রাকিবকে নিয়ে ঘুড়তে বের হওয়ার কিছু সময় পরে আমরা এই দূর্ঘটনার সংবাদ পাই। মঙ্গলবার দুপুর পর্যন্ত সিয়ামের মরদেহ বাড়ীতে এসে পৌছায়নি। সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
চলতি এসএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ রাকিব মোল্লার সহপাঠী মো.আলী হোসেন বলেন, আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সাথে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, পার্শ্ববর্তী রশিদ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের পরিত্যক্ত বাড়িতে মাদক সেবীদের নিয়মিত আড্ডা হত। বর্তমানে ওই বাড়িতে তার পরিবার বসবাস করায় মাদকসেবীরা মাদকের আড্ডায় বসতে পারছে না। র্যাবের মাদক বিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় মঙ্গলবার বিকেলে র্যাব-৮’র ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাঁধা ও মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। যার নং-১২ ও ১৩ (২২-৪- ২০২৫)। ওই দুটি মামলায় ২ জন পলাতকসহ অজ্ঞাত ১৫ জনকে আসামী করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, র্যাবের মাদক বিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, বরিশাল র্যাব-৮এর সাদা পোশাকধারী একদল সদস্য সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় সিয়াম মোল্লা, রাকিব মোল্লার সাথে র্যাব সদ্যদের হামলার ঘটনা ঘটে। এঘটনায় র্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিব আহত হয়। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে সিয়ামস মোল্লার বুকের ডান পাশে ও রাকিব মোল্লার পেটে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এল/আর
বাংলাদেশ সময়: ২০:২৪:২৫ ১০৬ বার পঠিত | ● আগৈলঝাড়া ● ওপর ● ঘটনায় ● বরিশাল ● মামলা ● র্যাবের ● হামলার