ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চেয়ারম্যান কাজী ফজলুল হকের দাফন সম্পন্ন

চেয়ারম্যান কাজী ফজলুল হকের দাফন সম্পন্ন


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


 

চেয়ারম্যান কাজী ফজলুল হকের দাফন সম্পন্ন

ফরিদপুর: মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা বাস মালিক সমিতির সদস্য মো. কাজী ফজলুল হক আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রায়পুর ইউনিয়নের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মময় জীবনে তিনি সততা, আন্তরিকতা ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক নাতি পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) জোহরের নামাজের পর হাটঘাটা কাজী জোনাবআলি দারুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ জায়েদ হাসান জিয়া। জানাজার পর তাঁকে মাদ্রাসা মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৯   ২০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ