![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কানুহারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তারাকান্দা উপজেলা বিএনপি আহবায়ক মোতাহার হোসেন।
সমাবেশ সঞ্চলনা করেন তারাকান্দা উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,শামীম তালুকদার,এড. ইসমাইল হোসেন,শহিদুল ইসলাম মন্ডল,আসাদুল্লাহ আসাদ,গালাগাঁও ইউনিয়ন বিএনপির টিপ লিডার ময়মনসিং উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি।
সম্মেলনে বিশাল মিছিল সহকারে যোগদেন সভাপতি/সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য প্রার্থীরা। এসময় কর্মী সম্মেলন সমাবেশের রূপ নেয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৬ ১৪৮ বার পঠিত | ● কর্মী ● তারাকান্দা ● বিএনপি ● সম্মেলন