ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


কলমাকান্দায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা: কলমাকান্দায় গলায় প্লাস্টিকের (নাইলন) রশি প্যাঁচানো অবস্থায় ইতি রানী দাস (৩৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার ভোরে উপজেলার মনতলা (উব্দাখালী) ব্রীজ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইতি রানী উপজেলার দিনমজুর সুবল চন্দ্র দাসের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পুলিশ বলছে, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কোনো এক সময় ওই পরিত্যক্ত ঘরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের আলামত দেখে মনে হয়েছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

নিহতের প্রতিবেশীরা জানান, ইতি রানীর পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। দিনমজুর স্বামীর অনিয়মিত আয়ে সংসার চালানো ছিল কঠিন। পারিবারিক অশান্তিও ছিল বলে জানা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:২৫   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ