ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১ জন আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর এলাকায় ডাকাতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্রসহ ১ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ২ টার সময় তাকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তার নিকট থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলন, বুধবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড হাতিয়া স্টেশন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচরের বাসিন্দা মোশাররফ হোসেন এর বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে।

স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি চৌকস দল অতিদ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাশের বাড়ি থেকে আরও ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোঃ ইউসুফ (৪০) উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুখচরের বাসিন্দা।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরো বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জোরদার রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৮   ২৪২ বার পঠিত  |