ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কলাপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


 

কলাপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার চম্পাপুরে চুরি হওয়া দা নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা এগারোটায় এ ঘটনায় আহত শাহআলম প্যাদা (৫৫), রুবেল প্যাদা (২৮) ও রাজিব মোল্লা (২৮) বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আহতরা পুনরায় হামলার ভয়ে আতঙ্কিত রয়েছেন।

আহত ও প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার চুরি হয়ে যাওয়া একটি দা’কে কেন্দ্র হালিমা ও প্রতিবেশী মিতুর সঙ্গে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বেলা এগারোটায় চম্পাপুরের পার্শ্ববর্তী ইউনিয়ন ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে হালিমার স্বামী শাহআলম, পুত্র রুবেল ও মেয়ের জামাতা রাজিব মোল্লার উপর অতর্কিত হামলা চালায় মিতুর স্বজনরা।

আহত শাহআলম প্যাদা বলেন, ঘটনার সময় চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লার নেতৃত্বে চম্পাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্রমিকলীগ সভাপতি আলআমিন গাজী, ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মোল্লা, ইয়াকুব গাজী ও আবুল গাজী লোঠাসোটা নিয়ে প্রকাশ্যে পিটিয়ে তাদের গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লা বলেন, বিষয়টি নিয়ে ফয়সালার জন্য গেলে তাদের সঙ্গে আমাদের বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৫   ৬৩৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ