ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার জন্য অনুদান দিলেন মেজর হাফিজ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার জন্য অনুদান দিলেন মেজর হাফিজ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


 

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার জন্য অনুদান দিলেন মেজর হাফিজ

ভোলা: লালমোহনে জেলা পরিষদের মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণীর শিক্ষার্থী মো. জিসানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ভোলা ৩ আসনের সাবেক ৬ বারের এমপি ও ৩ বারের সফল মন্ত্রী মেজর (অ:)হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লালমোহন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার এর হাতে মেজর (অ:) হাফিজ উদ্দিন বীর বিক্রমের পক্ষ থেকে ২৫ হাজার টাকা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক নীরব হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা জাসাস এর আহবায়ক আজাদ হাওলাদার, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহে আলম ও লালমোহন ওহাব মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ মফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জিসান। ছাদের উপর মেইন লাইনের বিদ্যুতের তার থাকায় তাতে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়। পরে তার সহপাঠিরা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়, সেই থেকে জিসান ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:২২:৪৮   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ