![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে হোটেলে এক বাবুার্চ বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভূক্তভোগী রুবেল মিয়া জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্না করতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদীতে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল তার বাড়ি হানা দেয়। তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতদল অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও ২ শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াইভরি ওজনের স্বর্নালংকার, ২ ভরি রুপা, ২টি মোবাইল ও অন্যান্য মালামালসহ তির লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এমসময় ডাকাতদল ঘন্টাব্যাপী ঘরে অবস্থান করে তান্ডব চালিয়ে ঘরে সব জিনিসপত্র তছনছ করে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার ও লুটকৃত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এন/ আর