ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আঠাশ লক্ষ টাকা নিয়ে উধাও বিকাশ কর্মী, কুয়াকাটায় আটক

আঠাশ লক্ষ টাকা নিয়ে উধাও বিকাশ কর্মী, কুয়াকাটায় আটক


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


আঠাশ লক্ষ টাকা নিয়ে উধাও বিকাশ কর্মী, কুয়াকাটায় আটক

পটুয়াখালী: কলাপাড়ায় কুয়াকাটা থেকে আঠাশ লক্ষ টাকা সহ আত্মগোপনে থাকা সোহেল আরমান (৩০) কে আটক করেছে পুলিশ। সে ঢাকার আশুলিয়া থানায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার ( ডিএসও) পদে চাকরি করতো। সাভার এলাকায় মোঃ জালাল উদ্দিন এর ছেলে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

জানাগেছে, গত (১৭ এপ্রিল) সকালে সে আশুলিয়া বিকাশ অফিস থেকে বিশ লক্ষ টাকা ক্যাশ ও বিকাশ এজেন্টদের কাছ থেকে আট লক্ষ টাকাসহ মোট আটাশ লক্ষ টাকা নিয়ে আত্মগোপন করেন। আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় লোকেশন ট্র্যাক করে খুঁজতে থাকে। গতকাল ২৪ এপ্রিল সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলে কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করে এবং কুয়াকাটার এক অটো চালকের সাথে মোবাইলে যোগাযোগ করে আবার মোবাইল বন্ধ করে রাখেন পরবর্তীতে প্রশাসন তার মোবাইল ট্র্যাক করে কুয়াকাটার সেই অটোচালকের সাথে যোগাযোগ করে। কুয়াকাটার আবাসিক হোটেল থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।

হোটেল কতৃপক্ষ জানায়, সোহেল আরমান একা অফিসিয়াল কাজে এসেছে বলে আমাদের একটি কক্ষ ভাড়া করেন। তার এনআইডি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।

অভিযুক্ত সোহেল আরমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটনা সত্যতা স্বীকার করেন।

আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান তার টিম নিয়ে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সোহেলকে আটক করতে সক্ষম হয়েছে।

এ বিষয় এসআই আশরাফুল হাসান বলেন, গ্রেফতারকৃত সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির লোক বারবার গন্তব্য পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করতে একটু বিলম্ব হয়েছে। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩০   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ