ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির  মতবিনিময়

পিরোজপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে মঠবাড়িয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ৫ হাজার মানুষের সাথে মতবিনিময় করেছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।

মতবিনিময় সভায় মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার ,১১ টি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে পৌর বিএনপি’র আহ্বায়ক কে এম হুমায়ুন কবির মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম ফরাজী, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান , মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার সহ বিএনপি নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:১৩   ৪৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ