ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » খুলনা » সাংবাদিক পরিবারের ওপর হামলা,আহত ৪

সাংবাদিক পরিবারের ওপর হামলা,আহত ৪


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


সাংবাদিক পরিবারের ওপর হামলা,আহত ৪

খুলনা: পাইকগাছায় পূর্বের শত্রুতার জেরে সাংবাদিক ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস. এম. আলাউদ্দিন সোহাগের পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কলেজছাত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, জান্নাতুল উম্মে ফেরদৌস (২০), এস. এম. জালাল উদ্দিন (৪৬), তাহমিনা বেগম (৪২) এবং জালাল উদ্দিনের মা (৬৮)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে পাইকগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বান্দিকাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সহকারী অধ্যাপক এস. এম. লোকমান হাকিম ও আব্দুর রাজ্জাক সরদারের মধ্যে সালিশি বৈঠক চলছিল। সালিশ শেষে বাড়ি ফেরার পথে জালাল উদ্দিনের সাথে আব্দুর রাজ্জাক সরদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক অকথ্য ভাষায় গালিগালাজ করলে প্রতিবাদ করেন জালাল উদ্দিন।

তখন আব্দুর রাজ্জাকের জামাতা আরিফুল ইসলাম, মেয়ে জুলি ও স্ত্রী ফিরোজা বেগম মিলে জালাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। চিৎকার শুনে জালাল উদ্দিনের মেয়ে জান্নাতুল ও স্ত্রী তাহমিনা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। হামলায় জান্নাতুলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সালিশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি মোস্তফা মোল্লা জানান, সালিশ চলাকালে আব্দুর রাজ্জাক সরদার জালাল উদ্দিনকে গালিগালাজ করলে প্রতিবাদের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে জালাল উদ্দিনের পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আহত হন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হামলায় আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। জান্নাতুলের মাথায় গভীর আঘাত লাগায় তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:১১   ২২৫ বার পঠিত  |